নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 2:11 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে অবৈধ পুশইন ও কুরবানির পশুর চামড়া পাচার রোধে ঈদুল আজহার দিনেও সতর্ক অবস্থায় বিজিবি। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। পশুর চামড়া পাচার রোধে আগামী কয়েকদিন সীমান্তে এই সতর্ক অবস্থা জারি থকবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। ঈদুল আজহাকে কেন্দ্র করে এ সব সীমান্ত দিয়ে কুরবানির পশুর চামড়া ভারতে পাচারে তৎপর হয়ে উঠে চোরাকারবারিরা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, অবৈধভাবে যেন ভারত থেকে পুশইন না করা হয় এবং কুরবানির পশুর চামড়া পাচার ও মাদকসহ পণ্য চোরাচালান রোধে বিজিবি সীমান্তে তৎপর হয়েছে। এজন্য ঈদের দিনেও বিরামহীনভাবে কাজ করছেন বিজিবি সদস্যরা। মূলত মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিতে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা করা হয়েছে। এছাড়া নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রাও যেন নির্বিঘ্ন হয়- সেজন্য ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
Posted ২:১১ পিএম | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya