কুরবানির মাংস বিতরণে মেনে চলুন স্বাস্থ্যবিধি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৪১ পূর্বাহ্ণ

কুরবানির মাংস বিতরণে মেনে চলুন স্বাস্থ্যবিধি

আগামী ২৮ মে দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে কুরবানির পশুর মাংস বিতরণ নিয়ে অনেকেই স্বাস্থ্যবিধি মানেন না। অনেকে গরম মাংস পলিথিনে ঢুকিয়ে দীর্ঘক্ষণ বাইরে রাখেন। ফলে মাংসে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। এক্ষেত্রে মাংস ঠান্ডা করে তবেই প্যাকেট করুন। এজন্য ভাল মানের পলিব্যাগ ব্যবহার করতে হবে।
মাংস কাটার সময় এবং বিতরণের আগে ও পরে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। দুস্থ বা গরিব মানুষদের মধ্যে মাং বিতরণ করতে হলে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং প্রাপকদের আত্মসম্মান যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
এছাড়া মাংস বিতরণের সময় গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা স্বাস্থ্যসম্মত।

Facebook Comments Box

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

dainiksarod |