শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

দ্রুত চুক্তির সম্ভাবনা নাকচ ট্রাম্পের, হরমুজে মার্কিন ব্লকেড অব্যাহত থাকছে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 11:56 am

দ্রুত চুক্তির সম্ভাবনা নাকচ ট্রাম্পের, হরমুজে মার্কিন ব্লকেড অব্যাহত থাকছে

ইরানের সঙ্গে যুদ্ধে দ্রুত কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ রবিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, আলোচনা চলছে, তবে তার প্রতিনিধিদের তাড়াহুড়ো করে চুক্তিতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷
ট্রাম্প লিখেছেন, ‘‘চুক্তি স্বাক্ষর ও নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ পূর্ণমাত্রায় বজায় থাকবে৷ কোনো ভুলের সুযোগ নেই৷’’
একদিন আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারকের খসড়া ‘‘মোটামুটি চূড়ান্ত’’ হয়েছে৷ তিন মাস ধরে চলা এই যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হতো৷
ট্রাম্প ইরানের সঙ্গে সম্পর্কের প্রশংসা করে বলেছেন এটি ‘আরো পেশাদার ও ফলপ্রসূ’ হয়ে উঠছে৷ এমনকি ইরান ভবিষ্যতে ‘আব্রাহাম অ্যাকর্ডে’ যোগ দিতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি৷ ট্রাম্পের প্রথম মেয়াদে এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল৷

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১১:৫৬ এএম | সোমবার, ২৫ মে ২০২৬

The Daily Sarod |