শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিললো গাঁজা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 6:41 pm

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিললো গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (১৯ মে) বেলা সোয়া ১১টার দিকে যাত্রাবিরতির সময় কালনী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।ট্রেনের ছাদে বিশেষ কায়দায় তিনটি স্কুল ব্যাগে লুকিয়ে রাখা মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশে এ অভিযান চালানো হয়। আজমপুর রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন নির্ধারিত যাত্রাবিরতি দিলে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রেনের এসি বগির ছাদের উপরে থাকা এসি কভারের ভিতরে বিশেষ কায়দায় রাখা তিনটি স্কুল ব্যাগে ছয়টি পুটলা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Facebook Comments Box

Posted ৬:৪১ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

The Daily Sarod |