বিনোদন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ আপডেট : ৯:৩২ পূর্বাহ্ণ
এবার ওটটিটিতে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। গত ঈদুল ফিতরে মুক্তি দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর দেশের বাইরেও মুক্তি দেওয়া হয়। আগামী ২৪ মে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পাবে সিনেমাটি।
প্রযোজনাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর সিনেমাটি ওটিটিতে মুক্তির পরিকল্পনা ছিল আগেই। সেই পরিকল্পনা অনুযায়ী এবার ঘরে বসেই দর্শকরা দেখতে পারবেন এই সিনেমা। তবে ওটিটিতে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলবে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর।
Posted ১২:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya