শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মুনাফার ৯৮% ডিভিডেন্ড দিল গ্রামীণফোন

সরোদ অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৬ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 6:44 pm

মুনাফার ৯৮% ডিভিডেন্ড দিল গ্রামীণফোন

পুঁজিবাজারের টেলিকমিউনিকেশন খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৮-এর অর্ধবার্ষিকী প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ১০ টাকা ইস্যু মূল্যের প্রতিটি শেয়ারে ১২.৫০ টাকা ডিভিডেন্ড প্রদান করবে, যা দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির অর্জিত মুনাফার ৯৮ শতাংশ। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ আগস্ট।

কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন’১৮) শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৫.৮৭ টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকের শেষ তিন মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১.১৩ টাকা কমেছে।

এদিকে, জানুয়ারি-জুন’১৮ অর্থাৎ ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২.৭৪ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১০.৭২ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিতীয়ার্ধে গ্রামীণফোনের মুনাফা বেড়েছে ২.০২ টাকা।

দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০.৩০ টাকা, যা আগের বছর একই সময় ছিল ২৩.২৩ টাকা।

৩০ জুন, ২০১৮ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০.৭৩ টাকা, যা আগের বছর একই সময় ছিল ২৬.৫৯ টাকা।

গ্রামীণফোন ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। সোমবার ডিএসইতে কোম্পানিটির প্রারম্ভিক মূল্য ছিল ৩৮৩.১০ টাকা। সূত্র : পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৬:৪৪ পিএম | সোমবার, ১৬ জুলাই ২০১৮

The Daily Sarod |