অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 10:45 am
দেশের আটটি জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হলো- রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। আজ রোববার (১০ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্ভাবাসে আরও বলা হয়, উল্লিখিত জেলাগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Posted ১০:৪৫ এএম | রবিবার, ১০ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya