শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

প্রযুক্তি খাতে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 10:37 am

প্রযুক্তি খাতে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার

প্রযুক্তি খাতে পরিবর্তনের উদ্দেশে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মেটা। সম্প্রতি এক বিবৃতিতে মেটার চিফ পিপল অফিসার জানেল গেইল এ তথ্য জানান। মূলত ব্যয় কমানোসহ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাড়তি বিনিয়োগের জন্যই গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
জানেল গেইল জানান, আগামী ২০ মে থেকে ছাঁটাই কার্যকর হবে। পাশাপাশি প্রায় ৬ হাজার খালি পদও বাতিল করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে ১৬ সপ্তাহের বেতন এবং চাকরির মেয়াদ অনুযায়ী অতিরিক্ত সুবিধা দেয়া হবে।
বর্তমানে এআই খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে মেটা। ২০২৫ সালে কোম্পানিটি প্রায় ৭২.২ বিলিয়ন ডলার ব্যয় করেছে ডেটা সেন্টার ও এআই অবকাঠামোতে।
এআই খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে মার্ক জাকারবার্গ নেতৃত্বাধীন মেটা দ্রুত রূপান্তরের পথে হাঁটছে। তিনি আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন, এআই প্রযুক্তি কাজের ধরন বদলে দেবে এবং বড় টিমের পরিবর্তে কম সংখ্যক দক্ষ কর্মী দিয়েই অনেক কাজ সম্ভব হবে।
এদিকে, মেটার পাশাপাশি কর্মী ছাঁটাই করছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আলোচনায় রয়েছে অ্যামাজন এবং ব্লক।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি ব্যবহারের ফলে দক্ষতা বাড়ায় অনেক কোম্পানি তাদের জনবল কমিয়ে দিচ্ছে। এমন পদক্ষেপ ভবিষ্যতে বৈশ্বিক চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে দক্ষতার ধরন ও কর্মসংস্থানের কাঠামোতেও নতুন বাস্তবতা তৈরি হতে পারে।

Facebook Comments Box

Posted ১০:৩৭ এএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

The Daily Sarod |