শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

প্রধান তথ্য কর্মকর্তা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান সৈয়দ আবদাল আহমদ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 9:54 pm

প্রধান তথ্য কর্মকর্তা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান সৈয়দ আবদাল আহমদ
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান সৈয়দ আবদাল আহমদ। আজ রোববার (২৬ এপ্রিল) তাকে এ পদে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবদাল আহমদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে (গ্রেড-১) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে বলা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ বিগত অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ছিলেন।
Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

The Daily Sarod |