খেলাধুলা ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 10:20 am
ইনজুরির কারণে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর থেকে ছিটকে পড়লেন জার্মানির তারকা ফুটবলার সার্জে গ্যানাব্রি। ডান পায়ে ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তরুণ এই ফুটবলারকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন গ্যানাব্রি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গ্যানাব্রি লেখেন, ‘জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটি আমার জন্য দুঃখজনকভাবে শেষ হয়ে গেল। এখন আমি দেশের বাকি মানুষের মতোই বাড়িতে বসে ছেলেদের (দলের সতীর্থদের) সমর্থন জোগাব।’
এদিকে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গ্যানাব্রিকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হবে।
বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। আর এই সময়ে গ্যানাব্রির মতো অভিজ্ঞ ও আক্রমণাত্মক খেলোয়াড়কে হারানো জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যানের জন্য এক বড় দুশ্চিন্তার বিষয়। আর বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করার আনন্দ গ্যানাব্রির এই চোটের খবরে বায়ার্ন শিবিরে কিছুটা ম্লান হয়ে গেছে।
Posted ১০:২০ এএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya