শিরোনাম

খেলাধুলা ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : ১২:৩৫ অপরাহ্ণ

আগামী ৭ আগস্ট পর্দা উঠবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)। এবারের প্রথমবারের মতো সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্সের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হবে।
লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ৮টি ভেন্যুতে: অ্যান্টিগা এন্ড বারবুডা, বার্বাডোস, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স এবং ত্রিনিদাদ এন্ড টোবাগো।
এবারের আসরে নতুন দল জ্যামাইকা কিংসম্যান। লিগের সিইও পিট রাসেল বলেন, নতুন অঞ্চলে সম্প্রসারণ সিপিএলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এবং আর্নোস ভ্যালি একটি ঐতিহ্যবাহী ক্রিকেট ভেন্যু, যেখানে দর্শকদের উচ্ছ্বাস টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করবে।
সিপিএল চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোসের কেনসিংটন ওভালে।

Facebook Comments Box

Posted ১২:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

dainiksarod |