অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 12:00 pm
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানকে কাবু করতে আবারও বিমান হামলা শুরুর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান না হওয়ায় এই চিন্তা সামনে এসেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ট্রাম্প সম্ভাব্য হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপও বিবেচনায় রেখেছেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি অবরোধ।
রোববার (১২ এপ্রিল) শুরুতে হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের সব বন্দরে অবরোধ জারির কথা জানায় মার্কিন সামরিক বাহিনী।
এদিকে হরমুজ অবরোধের ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘এই প্রণালি অবরোধে অন্যান্য দেশও যুক্ত হবে, তবে কোন দেশগুলো অংশ নেবে তা তিনি উল্লেখ করেননি।
তিনি আরও বলেন, ‘ন্যাটো প্রণালিটি পরিষ্কার করতে সহায়তার প্রস্তাব দিয়েছে। অল্প সময়ের মধ্যেই এটি আবার ব্যবহারের জন্য উন্মুক্ত হবে। আমেরিকা মাইনসুইপার মোতায়েন করবে। ন্যাটোর সদস্য হিসেবে ব্রিটেনও একই পদক্ষেপ নেবে।
ট্রাম্পের ভাষায়, ‘ ব্রিটেনসসহ আরও কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে।’
তবে ন্যাটো ও ব্রিটেন এসবের সত্যতা এখনও নিশ্চিত করেনি। ট্রাম্পের এই অবরোধে ব্রিটেন যোগ দেবে না তবে মাইনসুইপার জাহাজ ও ড্রোন প্রতিরোধ সক্ষমতা মধ্যপ্রাচ্যে যথারীতি কার্যক্রম চালিয়ে যাবে।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা নৌ-চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালিতে অবাধ চলাচল বজায় রাখতে সমর্থন দিচ্ছি। বৈশ্বিক অর্থনীতি ও দেশের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে এটি জরুরি।’
বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা-ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর ইরান কার্যত এই জলপথ বন্ধ করে দিয়েছে।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বারবার এই সংঘাতে তার দেশের সরাসরি সামরিক সম্পৃক্ততা নাকচ করেছেন।
Posted ১২:০০ পিএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya