অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 11:36 am
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে টালমাটাল বৈশ্বিক বাজার। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৯ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম সবমিলিয়ে ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ঘোষণার ফলে বাজারে তেলের বিক্রি বেড়েছে এবং মুদ্রাস্ফীতির শঙ্কা কমেছে। ফলে আবারও সুদের হার কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা স্বর্ণের দামে সহায়ক ভূমিকা রেখেছে।
আর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম প্রায় ১০ শতাংশ কমেছে। উচ্চ জ্বালানি মূল্যের কারণে মুদ্রাস্ফীতির শঙ্কা বেড়ে যায়, যা যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে। এর ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায়।
Posted ১১:৩৬ এএম | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya