কসবা উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 11:05 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাটের দায়ে আব্দুর রশিদ (৬০) নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামনগর এলাকায় মৃত নুর আলীর ছেলে আব্দুর রশিদ পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে মাটি কেটে ও জমি ভরাট করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ভ্রাম্যমান আদালত। ঘটনার সত্যতা পেয়ে অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাটের দায়ে অভিযুক্ত আব্দুর রশিদকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় পরিবেশ রক্ষা সকলকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন।
Posted ১১:০৫ এএম | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya