বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : 8:36 pm
৮হাজার পিস ইয়াবাসহ মিরাশানী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোনায়েম চৌধুরী আটক, দীর্ঘ কারাভোগশেষে স্কুলে যোগদানে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া শীর্ষক দৈনিক সরোদে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি আহবায়ক করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার। অন্যান্য সদস্যরা হলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম রকীব উর রাজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস মোঃ জুলফিকার হোসেন।
উক্ত কমিটিকে সার্বিক বিষয়ে সরেজমিন তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের টঙ্গী পূর্ব থানায় দায়ের করা এজাহারে জানা যায়, গত ১১ মে ২০২৫ইং রাতে গাজীপুর মহানগরস্থ টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি আমতলী এলাকাস্থ টঙ্গী ঘোড়াশাল মহাসড়কের পশ্চিম পাশে সবুজ স্টোর চায়ের দোকানের সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত মাহবুবুর রহমান চৌধুরীর ছেলে মোঃ মোনায়েম চৌধুরী তার ডান কাধে ঝোলানো ছোট ট্রাভেল ব্যাগের ভিতরে ৪০টি কালো রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতরে ২শ’ পিস করে ৪০টি প্যাকেটে মোট ৮ হাজার পিচ কমলা বর্নের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট তল্লাশী করে পাওয়া যায়। ওই সময়ে তাকে আটক করে থানায় নিয়মিত মামলা করেন। তদন্তশেষে ২৯ জুন ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। চার্জশীট নং-১৫৪।
মামলার পরিপ্রেক্ষিতে আসামী মোঃ মোনায়েম চৌধুরী দীর্ঘ কারাভোগ শেষে পুনরায় বিজয়নগর উপজেলার মিরাশানী পলিটেকনিক ইনস্টিটিউটে যোগদান করেন। তার এই যোগদানের পর থেকে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
Posted ৮:৩৬ পিএম | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya