নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫
সর্বশেষ আপডেট : 7:14 pm
ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে চারজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
আজ রোববার বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির আলম জানান, আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিজয়নগরের চান্দুরা থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা বিশ্বরোডের দিকে আসছিল। পথে রামপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক এবং তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।
Posted ৭:১৩ পিএম | রবিবার, ০৩ অগাস্ট ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya