শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

চীফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের ২য় ত্রৈমাসিক ও মাসিক নিষ্পত্তি সংক্রান্ত আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 10:31 pm

চীফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের  ২য় ত্রৈমাসিক ও মাসিক নিষ্পত্তি সংক্রান্ত আলোচনা সভা

তকাল ১৬ জুলাই মঙ্গলবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে ত্রৈমাসিক ও মাসিক নিষ্পত্তি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান। উক্ত সভায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ অত্র ম্যাজিস্ট্রেসির সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন এবং ১১ টি বিচার আদালতের বেঞ্চ সহকারী, সকল আদালতের স্টেনো টাইপিস্ট, নকল শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও কোর্টে পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ মাহমুদ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন   জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মোঃ আশরাফুল ইসলাম। সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসিক নিষ্পত্তি রিপোর্ট নিয়ে আলোচনা যেমন  নিস্পত্তির  মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নেয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা  এবং বিচার কাজে সহায়কদের    নিজ নিজ কর্তব্য- দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করা নিয়ে আলোচনা ও  নির্দেশ প্রদান করেন। একই সাথে অধিক পরিমাণ সাক্ষী আনায়ন এবং প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান জানান।
সভা শেষে ত্রৈমাসিক সর্বোচ্চ নিষ্পত্তিকারী বিচারক হিসাবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান নির্বাচিত হয় এবং ২য় সর্বোচ্চ নিষ্পত্তি করেছেন     সিনিয়র ৪র্থ আদালতে বিজ্ঞ  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মো: সামিউল আলম।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

The Daily Sarod |