নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৩ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 11:32 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে।
পুলিশ জানায়, উপজেলার বুধন্তি গ্রামের বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে বৃহষ্পতিবার রাতে দুপক্ষের মারামারি শুরু হয়। রাতে হাতে টর্চলাইট জ্বালিয়ে গ্রামের সড়কে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর হয়। অগ্নিসংযোগ করা হয় একটি ধানকাটার হারভেস্টার মেশিনে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাজিব আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজান ও চমক গ্রুপের লোকজন মারামারিতে লিপ্ত হয়। রাতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পুলিশ মোতায়েন রয়েছে।
Posted ১১:৩২ পিএম | শুক্রবার, ১৩ জুন ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya