শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নাসিরনগরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নাসিরনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 2:45 pm

নাসিরনগরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে নাসিরনগর কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন।
নাসিরনগর কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মইনুল হক সরকার সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী, কৃষক-কৃষাণী, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বছর মেলায় ১২ টি স্টল দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির সঙ্গে স্টলে জায়গা করে নিয়েছে হরেক রকমের কৃষিপণ্য।

পরে আলোচনা সভাশেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।

নাসিরনগর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, সাধারণ কৃষক ও মানুষ যেন খুব সহজেই জানতে পারে ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে কাজ করতে পারে সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলাটি চলবে আগামী ৪ মে পর্যন্ত।

Facebook Comments Box

Posted ২:৪৫ পিএম | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

The Daily Sarod |