শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

হেডলাইট নষ্ট হওয়ায় টর্চের আলোতে ১০ কিলোমিটার পাড়ি দিল পারাবত এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ৩০ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 4:58 pm

হেডলাইট নষ্ট হওয়ায় টর্চের আলোতে ১০ কিলোমিটার পাড়ি দিল পারাবত এক্সপ্রেস

চলতি পথে ইঞ্জিনের হেডলাইট নষ্ট হয়ে যাওয়ায় টর্চ লাইটের আলোতে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্টেশনে পৌঁছেছে ট্রেন। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাতে পারাবত এক্সপ্রেস ট্রেনের রুদ্ধশ্বাস এ যাত্রাটি ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর থেকে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। পরে নতুন ইঞ্জিন নিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে ট্রেনটি। এতে করে ট্রেনটি দুই ঘণ্টারও বেশি বিলম্বে চলাচল করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাত ৮টার দিকে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনে আসার পর হেডলাইট নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেও লাইট ঠিক করা যায়নি। পরে ট্রেনটিকে হেডলাইট ছাড়াই টর্চ লাইটের আলো জ্বালিয়ে এবং হর্ণ বাজিয়ে আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আনা হয়। এভাবে ট্রেনটি প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

ঘটনার সময় আজমপুর রেলওয়ে স্টেশনে থাকা ক্যান্টন হোসেন নামে এক যাত্রী জানান, তখন বৃষ্টি হচ্ছিলো। পারাবত ট্রেনটির লোকোমোটিভে (ইঞ্জিন) একজন দাঁড়িয়ে টর্চ লাইট জ্বালিয়ে রাখতে দেখা যায়। এছাড়া একটু পর পর ট্রেনটি হর্ণ বাজাচ্ছিলো।

আখাউড়া রেলওয়ে স্টেশনের লোকোশেড ইনচার্জ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, পারাবত এক্সপ্রেসের হেডলাইট নষ্ট হয়ে যায়। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ (ইঞ্জিন) পাঠানো হলে ট্রেনটি ঢাকার পথে যাত্রা করে।

Facebook Comments Box

Posted ৪:৫৮ পিএম | শুক্রবার, ৩০ মে ২০২৫

The Daily Sarod |