শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে মহিলার মৃত্যু

নাসিরনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 10:24 pm

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে  মহিলার মৃত্যু

আজ ১৯ মে  সকালে নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামে কল্পনা  বেগম (৩৫)নামে এক মহিলা  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
সোমবার সকালে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের দিন মজুর নিজাম মিয়ার স্ত্রী কল্পনা বেগম (৩৫) নিজ ঘরে  বৈদ্যুতিক সুইজ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে । পরিবারের লোকজন অজ্ঞান কল্পনাকে প্রথমে স্থানীয় বউ বাজারে এনে সুস্থ করার চেষ্টা করে ব্যার্থ হয়ে বেলা ১২ টার দিকে   নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ  হাসপাতালে যায় এবং লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
খাগালিয়া গ্রামের মেম্বার রব মিয়া জানান, নিজাম মিয়ার বউ  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গেলে বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করলে নিকটাত্বীয়রা তাকে প্রথমে বউ বাজার পরে নাসিরনগর হাসপাতলে নিয়ে যায়, সেখানে ডাক্তার বলে  কল্পনা  মারা গেছে ।”
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)জামিল আহন্মেদ খান জানান, “লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

Facebook Comments Box

Posted ১০:২৪ পিএম | সোমবার, ১৯ মে ২০২৫

The Daily Sarod |