শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৩ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 7:46 pm

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

“আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া” এই স্লোগানকে সামনে রেখে গত ২ ও ৩ মে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ ব্রাহ্মণবাড়িয়া শাখার আয়োজনে হয়ে গেল দুই দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা। শহরের পাইকপাড়াস্থ আসিফ টিউটোরিয়াল এণ্ড হাইস্কুলে অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় কিশোর বিভাগ এবং সাধারণ বিভাগে সরাইল, আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী এতে  অংশগ্রহণ করেন। দুই দিনের এই কর্মশালা পরিচালনা করেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ এর  প্রশিক্ষক জনাব প্রতীক এন্দ এবং ছায়ানটের সঙ্গীত শিক্ষক ও প্রশিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান তূর্য।
কর্মশালায় উপস্থিত দু’জন প্রশিক্ষকই শুদ্ধ সুর ও উচ্চারণই শুধু নয়,রবীন্দ্রনাথের গানের প্রতিটি শব্দ বাক্য হৃদয়ে ধারণ করে  রবীন্দ্রসঙ্গীত গাওয়া কতটা জরুরি তা তাদের প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে যেমন ব্যক্ত করেছেন তেমনি শিল্পীরা বাসায় একাগ্রচিত্তে এবং  নিজেদের মধ্যে গ্রুপ করে নিয়মিত চর্চা করে  যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেছেন। দুই দিনের এই আয়োজনে
তালবাদ্যে ছিলেন কিরণ রায়, সুদীপ্ত সাহা মিঠু এবং বাবুল মালাকার।  শিল্পীদের প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ করেন সংগঠনের সহ সভাপতি সঞ্জীব কুমার দেবনাথ এবং পীযুষ কান্তি আচার্য। সমাপনী দিনের আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাসুদ উর রহমান, কোষাধ্যক্ষ জামিনুর রহমান এবং সম্পাদক মণ্ডলীর সদস্য আসিফ ইকবাল খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি ডা. অরুণাভ পোদ্দার।

 

 

 

Facebook Comments Box

Posted ৭:৪২ পিএম | শনিবার, ০৩ মে ২০২৫

The Daily Sarod |