শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

কসবা থেকে ৭০ লাখ টাকার ভারতীয় চশমা আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 8:03 pm

কসবা থেকে ৭০ লাখ টাকার ভারতীয় চশমা আটক করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াহাটি সীমান্ত এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। বিজিবি- ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান এ অভিযানের  তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি  জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় বিভিন্ন প্রকার বেবি চশমা ৩৩৩৬ পিস, ডানম্যাক লাক্সারি চশমা ১৫৭৫ পিস, জিরো বয়েজ চশমা ১৬৯১ পিস, লন্ডন চশমা ৯৬০ পিস ও কিং চশমা ৮৪০ পিস।

এসব চশমা কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

Posted ৮:০৩ পিএম | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

The Daily Sarod |