শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কুয়েটের ভিসির অপসারণ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের অনশন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 10:21 pm

কুয়েটের ভিসির অপসারণ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুদের অপসারণ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতীকী অনশনে বসেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র অধিকার সংসদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে।
প্রতীকী অনশন কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরা ছাড়াও বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী অংশ নিয়েছেন। কুয়েটের ভিসি মোহাম্মদ মাসুদকে নব্য ফ্যাসিস্ট আখ্যায়িত করে দ্রুত তার অপসারণ দাবি করেন অনশনে বসা শিক্ষার্থীরা।
অনশনকারীরা বলেন, ন্যায্য দাবি নিয়ে কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের বেশ কয়েকজনের অবস্থা খুবই খারাপ। তাদের কিছু হলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে কুয়েটের ভিসিকে অপসারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি ভিসিকে অপসারণ না করা হলে অন্তর্বর্তীকালীন সরকারে বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন অনশনকারীরা।

Facebook Comments Box

Posted ১০:২১ পিএম | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

The Daily Sarod |