নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : 7:18 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মঠের গোড়ায় প্রধান সড়কের পাশেই ছোট্ট একটি প্যান্ডেল বানিয়ে বসে আছেন তিন-চারজন। সামনেই বেশকিছু মানুষের জটলা। একজন মাইক হাতে জামায়াতের যোগদানের জন্য আহবান জানাচ্ছেন। কেউ কেউ প্যান্ডেলে ঢুকে জামায়াতের সহযোগি সদস্যের ফরম ফিলাপ করে একটি টোকেন নিয়ে যাচ্ছেন।
ফরম ফিলাপ শেষে যাওয়ার সময় কথা হয় রিকশা চালকা মো. সুজনের সঙ্গে। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘সব দলই তো দেখলাম। অহন জামায়াত কি করে দেহি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত সম্পর্কে আমি আগে থেকেই জানি। অহন সুযোগ অইছে দেইক্কা ফরম ফিলাপ করলাম।’
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে পৌর মুক্তমঞ্চের সামনে কথা হয় মো. সুজনের সঙ্গে। তিনিসহ আরো অনেককেই জামায়াতের সহযোগি সদস্যের ফরম পূরণ করতে দেখা যায়। দুপুর থেকে জামায়াতের উদ্যোগে এ গণসংযোগ ও সহযোগি সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।
বিকেলে এ কার্যক্রমের উদ্বোধনকালে জেলা জামায়াতের আমীর মো. মোবারক হোসেন, সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ সময় সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান।
জামায়াত নেতা জুনায়েদ হাসান জানান, ১১ এপ্রিল থেকে গণসংযোগ ও সহযোগি সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পৌর মুক্ত মঞ্চের সামনে সহযোগি সদস্য ফরম পূরণ করা হয়। ২৫ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চালানো হবে।
Posted ৭:১৮ পিএম | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya