শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ। নিহত-২

কসবা উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১২ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 3:24 pm

কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ। নিহত-২
  • ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।  আজ শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি-চৌমুহনী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে । নিহতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)।
     একটি যাত্রীবাহী বাস চট্টগাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে কুমিল্লা -সিলেট মহাসড়কের কুটি চৌমুহনী পৌঁছলে  বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কয়লার মালিক আমির হোসেন নিহত হন এবং ট্রাক চালক আকাশ মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পথে সেও মারা যায়।
    সরাইল খাঁটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মামুন রহমান জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত  ট্রাক ও বাসটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box

Posted ৩:১৭ পিএম | শনিবার, ১২ এপ্রিল ২০২৫

The Daily Sarod |