শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরাইলে প্রেসক্রিপশনে ডাক্তার লিখে প্রতারণা, জরিমানা করে ছাড়

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৯ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : 12:59 am

সরাইলে প্রেসক্রিপশনে ডাক্তার লিখে প্রতারণা, জরিমানা করে ছাড়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভুয়া ডাক্তার পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান। তার সাথে ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কামরুল হাসান।

ডা. কামরুল হাসান জানান, আইননুসারে এমবিবিএস বা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না। কিন্তু বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তি এমবিবিএস বা বিডিএস পাশ না করেও তার বাসায় চেম্বার খুলে দীর্ঘদিন যাবত ডাক্তার পদ ব্যবহার করে রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিলো। এই খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে এবং সতর্ক করে দেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান জানান,  ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে অননুমোদিত ভাবে ডাক্তার পদবী ব্যবহার করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১২:৫৯ এএম | বুধবার, ১৯ মার্চ ২০২৫

The Daily Sarod |