শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

চাতলপাড় কলেজ ছাত্রদলের কমিটিতে ৯ সদস্যের মধ্যে ৭জনই নারী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০১ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : 12:00 am

চাতলপাড় কলেজ ছাত্রদলের কমিটিতে ৯ সদস্যের মধ্যে ৭জনই নারী

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চালতপাড় ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৯ সদদ্যের এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭জনই নারী। নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছে ছাত্রদলের এই কমিটি।

কমিটিতে সভাপতি করা হয়েছে কনিকা আক্তার, সিনিয়র সহ-সভাপতি পুষ্প আক্তার, সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা পান্না, মুক্তা আক্তার, সাধারণ সম্পাদক দেওয়ান নুসরাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান তনু, নাজনিন আক্তার ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।

নবনির্বাচিত সভাপতি কনিকা আক্তার বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সব কিছু করতে পারে। তাছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক। আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে সচেষ্ট থাকবো।

এই বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, চালতপাড় কলেজে নারী শিক্ষার্থীরা তাদের দক্ষতার সাথে কাজ করে গেছে। জুলাই আন্দোলন সহ বিভিন্ন কার্যাক্রমে নারী শিক্ষার্থীরা সোচ্চার ছিল। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নারীদের প্রাধান্য দিতে নির্দেশনা দিয়েছেন। সাংগঠনিক কাজে মেয়েরাই এগিয়ে আছে, যখন আমরা সদস্য সংগ্রহ ফরম বিতরণ করি তখন মেয়েরাই প্রথম নিয়েছিল্ম তাই দক্ষতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব বাচাই করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পিএম | শনিবার, ০১ মার্চ ২০২৫

The Daily Sarod |