নাসিরনগর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : 10:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একুশে প্রথম প্রহরে শহীদ মিনারে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদকসহ পাঁচজনের নাম উল্লেখ থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামী করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইনে নাসিরনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
আহত আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার রাতে সংবাদ সংগ্রহ করতে তিনি শহীদ মিনারে যান। এ সময় শহীদ মিনারে উপস্থিত ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জাতীয় নাগরিক কমিটির দুই কর্মীকে ছাত্রলীগ বলে পেটাতে থাকে। ঘটনাটি মাহমুদ তার মোবাইল ফোনে ধারণ করতে গেলে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন ও তার সমর্থকেরা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে মারধর করা হয়।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ নূরে আলম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় শনিবার রাতে থানায় মামলাটি নথি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামীদেরকে ধরতে পুলিশের অভিযান চলছে।
Posted ১০:৩০ পিএম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya