নাসিরনগর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 7:18 pm
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে নির্মাণাধীন সেতুর পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের একটি সেতু নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পাখিমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সেতুর পাইলিংয়ের কাজ করার সময় বৈদুতিক তারের সঙ্গে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল। এ সময় সহকর্মীরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে বেলা ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
Posted ৭:১৮ পিএম | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya