স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 6:59 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় নাহিদ আহমেদ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পূর্ব পাড়া এলাকার ফুলু মিয়ার ছোট ছেলে।
এই ঘটনায় মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু একই এলাকার আলাল মিয়া ও কুট্টাপাড়া এলাকার জুনায়েদ মিয়া আহত হন।
স্থানীয়রা জানান, নাহিদ তার দুই বন্ধুকে নিয়ে উপজেলার শাহবাজপুর থেকে সরাইল মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়ক ছিটকে পড়ে তিন আরোহী গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এবং সঙ্গে থাকা তার বন্ধু জুনায়েদ মিয়া’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পাঠানো হয়।
নিহত নাহিদ পুত্র সন্তানের বাবা হয়েছে দুই সপ্তাহ আগে।তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার।এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১০:৪৮ পিএম | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya