শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

সাবেক মন্ত্রী মোকতাদিরের ঘনিষ্ঠ সহচর আলোচিত হামদু গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:26 pm

সাবেক মন্ত্রী মোকতাদিরের ঘনিষ্ঠ সহচর আলোচিত হামদু গ্রেপ্তার

সাবেক গণপূর্তমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর, ব্রাহ্মণবাড়িয়ার বহুল আলোচিত ঠিকাদার ও জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক হামিদুল হক ভূঁইয়া হামদুকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে সদর মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে চট্টগ্রাম থেকে সদর থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত হামদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় চারটি মামলা রয়েছে। এরমধ্যে মাদ্রাসা ছাত্র হত্যার অভিযোগে দুটি, বিএনপি কর্মীকে গুম করার অভিযোগে একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতেই আদালতে সোপর্দ করে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

পতিত আওয়ামী লীগ শাসনামলে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সকল সরকারি অফিসে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হামদু আত্মগোপনে চলে যান। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃত এই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

The Daily Sarod |