স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 11:06 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি (২৬) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কাজিপাড়া এলাকা থেকে আটক করেছে র্যাব-৯ এর সদস্যরা। রুহুল আমিন আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, রুহুল আমিন আফ্রিদির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় আফ্রিদি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Posted ১১:০৬ পিএম | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya