কসবা প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 11:08 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটনেরও বেশি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিকআপে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে মাছ গুলো জব্দ করা হয়।
এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামে এক যুবকে আটক করে সেনা সদস্যরা। আটক সারোয়ার আলম ওই এলাকার শহিদ ভূঁইয়ার ছেলে।
জানা যায়, ইলিশ মাছ একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ সহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ সহ একটি পিকআপ জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা। পাচারের সাথে জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হবে।
Posted ১১:০৮ পিএম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya