শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

আমরা ১৬ বছর নির্যাতিত-নিপীড়িত হয়েছি: খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:58 pm

আমরা ১৬ বছর নির্যাতিত-নিপীড়িত হয়েছি: খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান

আমরা দীর্ঘ ১৬ বছর যাবত এদেশে নির্যাতিত-নিপীড়িত হয়েছি, আপনাদের-আমাদের কথা বলার স্বাধীনতা ছিলনা এবং নেতাকর্মীদের জেল-জুলুম খাটতে হয়েছে বলে মন্তব্য করেন কসবা-আখাউড়ার বিএনপি’র সাবেক এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান ও উপহারসামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমদের ছেলেরা বেকার, চাকরী পায়নি। জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে ছিলো এবং থাকবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আপনাদের সংগে ছিলো এবং এখনো আছে, দেশনায়ক তারেক জিয়াও আপনাদের পাশে আছে।

মুশফিকুর রহমান আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার এসেছে মাত্র এক মাস হয়েছে। তারা কাজ করার চেষ্টা করছে আমরা চাই তারা কাজ করুন এবং সংগে সংগে এটাও চাই আগামী দিনে যাতে আপনারা ভোট দিতে পারেন। আপনার ভোট দিবেন যাকে খুশি তাকে। ভোট কেন্দ্র যাতে আর পুলিশ পাহাড়া দিতে না হয়। ভোটারদের বাড়ী গিয়ে যেন ধর্ণা দিতে না হয়। আমরা এমন একটা
শাসন ব্যবস্থা চাই যেখানে আমরা হাসিমুখে কথা বলবো এবং আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারেন। গত ১৬ বছরে শুধু দূর্নীতি হয়েছে। অফিসগুলোতে টাকা ছাড়া কোনো কাজ হয়নি।

বায়েক ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নাদিরুজ্জামান রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও কেন্দ্রিয় ছাত্রদল সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, আখাউড়া উপজেলা বিএনপি সাাবেক সাধারন সম্পাদক মিশন মনছুর,কসবা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান ও উপহার সামগ্রী বিতরন করেন।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পিএম | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |