স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 8:45 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজাবাড়িয়া নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস ব্রাহ্মণবাড়িয়া সদরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে সরাইলের রাজাবাড়িয়া নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আনুমানিক ৩৫ বছরের এক নারী নিহত হয় এবং আহত হয় অন্তত ১৫জন যাত্রী।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Posted ৮:৪৫ পিএম | শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya