জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 10:18 pm
কোটা আন্দোলন বিষয়ে গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি জানিয়েছেন, এ নিয়ে আমাদের (সরকারের) ট্যাকনিক্যাল ভুল থাকতে পারে। তবে জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আন্দোলনটা কোটায় নাই। সেটা কোনদিকে গেছে সবাই দেখেছে। ইংরেজিতে আন্দোলনের ভাষা কেন। টোটাল সাটডাউন, কমপ্লিট সাটডাউন নামে কর্মসূচি দেওয়া হয়েছে। তার মানে বুঝতে হবে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে এটা করা হচ্ছে। এতে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের পড়ে যাওয়ার কোনো শঙ্কা নেই। আমরা বেশ মজবুতভাবেই আছি। তবে আমরা আগে দেখতাম বিএনপি তিনবেলা সরকার পতন করতো। এখন এক বেলা সরকার পতনের কথা বলে।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নায়ার কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, আওয়ামী লীগের সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী প্রমুখ।
এ সময় মন্ত্রী কোটা আন্দোলনে নিজেদের কিছু দুর্বলতা ছিলো বলে স্বীকার করেন। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা কোটা আন্দোলন নিয়ে কোনো অপপ্রচার চালাননি বলে ধন্যবাদ জানান।
Posted ১০:১৮ পিএম | বৃহস্পতিবার, ০১ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya