শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরাইলে বাস থেকে নামতেই কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৯ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 9:31 pm

সরাইলে বাস থেকে নামতেই কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বাদশা মিয়া (৮৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব কুট্টাপাড়া নামক এলাকায় এই দূর্ঘটনার ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মৃত জোড়া আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুট্টাপাড়া মোড়ে একটি লোকাল বাস থেকে নামেন বৃদ্ধ বাদশা মিয়া। বাস থেকে নেমে ঢাকা-সিলেট মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধ লোকটি কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নিহতের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | সোমবার, ২৯ জুলাই ২০২৪

The Daily Sarod |