শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ফুটবল কুড়াতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৯ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 9:20 pm

ফুটবল কুড়াতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলী সিএনজি চালিত অটোরিকশায় ধাক্কায় মুহিত (১০) এক শারীরিক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) বিকালে নাসিরনগর লাখাই সড়কের কালিকচ্ছ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মুহিত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারুজীবি পাড়া এলাকার প্রবাসী মীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুহিত বাড়ির সামনে ফুটবল দিয়ে খেলা করছিল। এসময় ফুটবলটি রাস্তায় চলে যায়। সে ফুটবলটি আনতে গেলে সিএনজির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, নিহত শিশুটি প্রতিবন্ধী ছিল। ঘাতক সিএনজিটি আটক রয়েছে, তবে এর চালক পলাতক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | সোমবার, ২৯ জুলাই ২০২৪

The Daily Sarod |