জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৭ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট : 10:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাটা গাছ ক্রেনে করে ট্রাকে উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপ্পি (২৫) ও পারভেজ (২৪) নামে দুইজন নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর নামক এলাকায় এই দূর্ঘটনার ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন ক্রেনের চালক এবং অপরজন হেলপার ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মহাসড়ক প্রসস্থ করণের কাজ শুরু হয়েছে। তাই সড়কের পাশে গাছ ইতিমধ্যে কাটা শুরু হয়েছে। দুপুরে কাটা গাছের অংশ ক্রেনে করে ট্রাকে উঠানো হচ্ছিল। এসময় পাশের বিদ্যুৎ সঞ্চালনের তারে ক্রেনটি স্পৃষ্ট হয়। এতে ক্রেনের চালক ও হেলপার মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় তাদের নাম জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে।
Posted ১০:১৩ পিএম | রবিবার, ০৭ জুলাই ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya