স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৬ মে ২০২৪
সর্বশেষ আপডেট : 8:17 pm
ভুল প্রতীকের কারণে স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় ভোটে ফারুক ইসলাম (ঘোড়া প্রতীক) ৮ হাজার ৮৫৭ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ (আনারস প্রতীক) পেয়েছে ৫ হাজার ৩১০ ভোট।
রোববার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় কসবা উপজেলা নির্বাচন অফিসার ও কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
রোববার সকাল ৮টায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ইউনিয়নের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে জাল ভোট দেয়ার চেষ্টাকালে মো. আরাফাত ভূইয়া (১৯) নামে একজনকে পাঁচদিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল (রোববার) কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পান ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত তিন চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে। এনিয়ে তার ভোটারা বিব্রত হচ্ছিলেন। পরে দুপুর ১টার দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগেরগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে অবহিত করলে সেখান থেকে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান। রোববার স্থগিত হওয়া চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
Posted ৮:১৭ পিএম | রবিবার, ২৬ মে ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya