শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সরাইলে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৮ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 9:46 pm

সরাইলে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলা পরিষদ নির্বাচনে দুই পোলিং এজেন্ট সহ ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।

তিনি জানান, অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় কাপ-পিরিচ প্রতীকের এজেন্ট শাকির মিয়া (৩৯) হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে তাকে দণ্ডবিধির ১৭১-চ ধারায় ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই কেন্দ্রে তালা প্রতীকের পুলিং এজেন্ট  মো. হৃদয় মিয়া (২৮)কে ভোটারদের  ভোট প্রদানের জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১-চ ধারায় ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার জন্য অন্যায়ভাবে প্ররোচিত করার সময় হাতেনাতে মো. রাকিব হোসেন (২৪) নামের একজনকে দণ্ডবিধির ১৭১-চ ধারায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | বুধবার, ০৮ মে ২০২৪

The Daily Sarod |