জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট : 11:28 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামি আটক করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, গত ৭ মার্চ বিশুতারা গ্রামের নিজ বাড়ির পাশে কিচ্ছালডি খালের পাড় থেকে রোকেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। রোকেয়া বেগম ওই গ্রামের পশ্চিম পাড়া বড় বাড়ির আবুল কালামের স্ত্রী ছিলেন। এই ঘটনায় নিহতের ছেলে মন্নাফ মিয়া বাদি হয়ে একই এলাকার ইনসান গ্রুপের ৬জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বাদি পক্ষের লোকজন আসামি ধরতে প্রতিপক্ষের বাড়ি ঘেরাও করে। এনিয়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
Posted ১১:২৮ পিএম | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya