শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

দেখা গেছে চাঁদ, সোমবার সৌদি আরবে রোজা শুরু

  প্রিন্ট
রবিবার, ১০ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 10:16 pm

দেখা গেছে চাঁদ, সোমবার সৌদি আরবে রোজা শুরু

সৌদি আরবে রোজা শুরু আগামীকাল (সোমবার) থেকে। রোববার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট এ কথা ঘোষণা করেছে। এই খবর আরব নিউজের। রোববার সন্ধ্যায় সৌদি আরবের সুদাইর ও আল-হারিকে চাঁদ দেখা গেছে।

আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো পবিত্র রমজান। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে।

পবিত্র এই মাস হলো আত্মসংযমের মাস। এ মাসে মুসলমানরা বেশি বেশি কোরআন পাঠসহ ইবাদত বন্দেগি করে থাকেন।

এর আগে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ফিলিপাইন ও জাপান। দেশগুলোতে রমজান শুরু হবে মঙ্গলবার থেকে।

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | রবিবার, ১০ মার্চ ২০২৪

The Daily Sarod |