জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 10:02 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ট্রান্সফরমার থেকে মালামাল চুরির সময় ৪ চোরকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় তাদেরকে বেধে রেখে মাথা ন্যাড়া করে দিয়েছে স্থানীয় জনগণ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার নিজ সরাইল গ্রামের মৃত মোগল মিয়ার ছেলে মো. তারেক (২৮), ধামাউড়া গ্রামের আবু উদ্দিনের ছেলে শিপন মিয়া (৩৮), অরুয়াইল গ্রামের শওকত আলীর ছেলে হারিছ মিয়া (৫০) ও নাসিরনগর উপজেলার চাতলপাড়ের মৃত চান মিয়ার ছেলে সাদেক মিয়া(৩৮)।
এসময় তাদের কাছ থেকে ট্রান্সমিটারের ট্রান্সফরমারের ভেতরের বিভিন্ন মালামাললামাল উদ্ধার করা হয়।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, ট্রান্সফরমার উপরে উঠে এর নানান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশ তাদের নিয়ে আসে। এই ঘটনায় পিডিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১০:০২ পিএম | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya