শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব

কসবায় বৃদ্ধকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে বিছানায় ফেলে গেল দূর্বৃত্তরা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 9:44 pm

কসবায় বৃদ্ধকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে বিছানায় ফেলে গেল দূর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খালি বাড়িতে একা পেয়ে আব্দুল মান্নান গাজী (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত আব্দুল মান্নান গাজী উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর ছেলে।  এরআগে, বৃহস্পতিবার গভীর রাতে তার নিজ বাড়ির বসতঘর থেকে পুলিশ রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় বাড়াই উজুরী শাহ দরবার শরীফে ওয়াজ মাহফিল ছিল। বৃদ্ধ আব্দুল মান্নান গাজী ছাড়া তার বাড়ির সবাই ওই মাহফিলে চলে যায়। এরই মাঝে কে বা কারা তাকে বাড়িতে একা পেয়ে কুপিয়ে হত্যা করে বসতঘরের বিছানায় ফেলে রেখে যায়। এর কিছুক্ষণ পর নিহতের স্ত্রী এবং মেয়ের জামাতা বাড়িতে ফিরে এসে দেখেন বিছানায় মরদেহ পড়ে আছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, হত্যাকারীদের খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। মরদেহ রাতে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়।

–রুবেল আহমেদ 

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |