শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব

কসবায় অবৈধ ট্রাক্টর চাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী ফেরদৌসের 

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 12:27 am

কসবায় অবৈধ ট্রাক্টর চাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী ফেরদৌসের 

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী অবৈধ ট্রাক্টর চাপায় এসএসসি পরীক্ষার্থী ফেরদৌস আহমেদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কসবা-আখাউড়া সড়কের চাপিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌস কসবা পৌর শহরের চড়নাল গ্রামের হামদু মিয়ার পুত্র। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ফেরদৌসের এবছর কসবা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করার সৌভাগ্য হলোনা। তার  অকাল মৃত্যুতে পরিবার, স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ফেরদৌস আহমেদ এসএসসি পরীক্ষার্থী হওয়ায় বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে দোয়া চাইতে নানার বাড়ি পাশ্ববর্তী আখাউড়া উপজেলার টনকি গ্রামে গিয়েছিলো। সেখান থেকে ফেরার পথে কসবা উপজেলার চাপিয়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা অতিরিক্ত মাটি ভর্তি একটি অবৈধ ট্রাক্টর তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ফেরদৌস রাস্তায় পরে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক আশরাফুল আলম সিদ্দিকী ফেরদৌসকে মৃত বলে ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠি, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারে শোকের ছায়া নেমে আসে।

কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরদৌস আগামীকাল অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী ছিল। সে একজন মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুতে স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরও বলেন, কসবায় অবৈধ ট্রাক্টর রাস্তায় বেপরোয়া চলাফেরার কারনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তায় এসকল ট্রাক্টর চলাফেরা বন্ধ করার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই মরদেহ তারা বাড়িতে নিয়ে গেছে।

Facebook Comments Box

Posted ১২:২৭ এএম | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |