স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 10:40 am
দাঙ্গা-হাঙ্গামার কথা উঠলেই সামনে আসে ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়েকটি এলাকার নাম। এরমধ্যে অন্যতম ছিল জেলার সরাইল উপজেলা। কিন্তু গত প্রায় ছয় মাস যাবত এই বদনাম থেকে পিছু হটেছে এই উপজেলা। সংঘর্ষ থেকে দূরে থাকতে নিয়মিত বিট পুলিশ কার্যক্রম এবং দেশি অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সরাইল পুলিশ। এর সুফল পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এসব ভাল কাজের জন্যে ৬৬জন পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে পুরস্কার।
বৃহস্পতিবার (৮ ই ফেব্রুয়ারি) রাতে সরাইল থানা কমপ্লেক্সে এই সম্মাননা পুরস্কার দেওয়ার আয়োজন করে স্থানীয় সংবাদ মাধ্যম পুবের আলো পরিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রকিবুল হাসান।
পুবের আলো’র চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, মানবিক সরাইল সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ প্রমুখ।
এসময় সরাইল থানার সকল পুলিশ সদস্য ও পুবের আলো মাল্টিমিডিয়া পরিবার’সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রকিবুল হাসান পুরস্কারের জন্যে পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে (সরাইল) আসার আগে অনেক নেতিবাচক মন্তব্য শুনেছি আসলে ততটা না। আগের থেকে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এখন যতটুকু মারামারি আছে, তা সারাদেশে হয়। ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে যে নেগেটিভ মনোভাব আছে, রা আস্তে আস্তে চলে যাবে। আর ভাল কাজের স্বীকৃতি সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করে।
Posted ১০:৩৮ এএম | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya