শিরোনাম
আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা

হরতাল অবরোধের মধ্যেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:37 pm

হরতাল অবরোধের মধ্যেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পরিস্থিতি গত ৩ শতাংশ উন্নতি হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। রবিবার (৪ ফেব্রুয়ারি) সংস্থাটির ত্রৈমাসিক প্রতিবেদন ( অক্টোবর – ডিসেম্বর ২০২৩) হাউজহোল্ড ফুড সিকিউরিটি সার্ভে ব্রিফে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী , নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধের মধ্যেও খাদ্য নিরাপত্তার উন্নতি অব্যাহত ছিল।

প্রতিবেদনে বলা হয়, খাদ্য নিরাপত্তা পরিস্থিতির আগের মাসের তুলনায় ৩ শতাংশ উন্নতি হয়েছে। ফসল কাটার সময় কৃষি আয়ের কারণে কিছুটা আয় বৃদ্ধি এবং ক্রয়ক্ষমতার স্থিতিশীলতা ছিল। তবে যারা দিনমজুর এবং সল্প সময়ে কৃষি কাজের ওপর নির্ভরশীল তাদের উপর এর প্রভাব ব্যতিক্রম ছিল।
এছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোও এই মাসে আয় বৃদ্ধির কথা জানিয়েছে। রাজনৈতিক হরতাল ও অবরোধের কারণে কয়েকটি এলাকায় কিছু কঠিন সময়ের খবর পাওয়া গেলেও দেশব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতার উন্নতি অব্যাহত রয়েছে।

জরিপ বলছে, প্রতিবেদনের সময়কালীন মাসগুলোতে ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ধান ও সবজি চাষের কর্মসংস্থানের কারণে তাদের আয়ের ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে। বর্ষা মৌসুমের পর নতুন নির্মাণ কাজ শুরু হওয়ায় আয় বাড়ার কথাও জানান নির্মাণ শ্রমিকরা।

জরিপে দেখা গেছে, নিম্ন আয়ের ৩০ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যেখানে মাঝারি আয়ের পরিবারে এই হার ৮ শতাংশ এবং উচ্চ আয়ের পরিবারে ৩ শতাংশ। উন্নতি সত্ত্বেও, উচ্চ খাদ্যের দাম, উচ্চ স্বাস্থ্য ব্যয় এবং ঋণ খাদ্য নিরাপত্তাহীনতার চালিকা শক্তি হিসাবে রয়ে গেছে। উচ্চ খাদ্যের দাম নিয়ে উদ্বেগ একই রয়ে গেছে এবং প্রায় ৯০ শতাংশ পরিবার বলেছে যে, এই বৃদ্ধি তাদের গভীর উদ্বেগ এবং তাদের বর্ধিত আয়ের স্তর নির্বিশেষে তাদের কল্যাণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |