শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব

কসবায় দিনমজুর হত্যায় এক ভাইয়ের ফাঁসি, চার ভাই সহ ৬জনের সাজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:33 pm

কসবায় দিনমজুর হত্যায় এক ভাইয়ের ফাঁসি, চার ভাই সহ ৬জনের সাজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশকে আসামি দেখিয়ে দেওয়ায় দিনমজুর রহিজ মিয়া হত্যা মামলায় একজনকে ফাঁসি ও ৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এই আদেশ প্রদান করেন।

এরমধ্যে উপজেলার নিমবাড়ির জমসিদ মিয়ার ছেলে জজ মিয়াকে ফাঁসি ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া জমসিদ মিয়ার আরও ৪ ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, পারভেজ মিয়া,  মনির মিয়া এবং স্থানীয় আওয়াল মিয়া ও তার ছেলেকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে আদালত। এছাড়াও জমসিদ মিয়াসহ ৯জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় প্রদানকালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জজ মিয়া পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামের জমসেদ মিয়ার ছেলে মনিরের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে খুঁজছিল। পুলিশের কাছে মুনিরের তথ্য   দেওয়ার অভিযোগ ছিল রহিজ মিয়ার বিরুদ্ধে। এরই জেরে ২০১৭ সালের ১০ এপ্রিল সকালে বাজার থেকে চাচা নাবাক সর্দার ও বড় ভাই ফায়েজ মিয়াসহ বাড়িতে ফেরার পথে তাদের উপর জমসেদ মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা করে। এই ঘটনায় তিনজনকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রহিজ মিয়াকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিস বেগম বাদি হয়ে ১৭জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় একই বছরের ২৬ অক্টোবর পুলিশ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সকল যুক্তি তর্ক ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি জজ মিয়াকে ফাঁসি ও এক লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া মামলার প্রধান আসামী জমসিদ মিয়ার ছেলে আসামী খোকন মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জমসিদ মিয়ার ৪ ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, পারভেজ মিয়া, মনির মিয়া এবং স্থানীয় আওয়াল মিয়া, তার ছেলে আশরাফুলকে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড প্রদান করেন। মামলার প্রদান আসামী জমসিদ মিয়া সহ ৯জন আসামীকে বেকসুর খালাস প্রদান করে আদালত।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |